ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২, রামেকে ভর্তি-১

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৬:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৬:১৩:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২, রামেকে ভর্তি-১ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২, রামেকে ভর্তি-১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। 

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, রাতে একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, যে বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল সেটি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে ঘরের টিনের চালা উড়ে যায় এবং আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। বিস্ফোরণের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার