ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৬:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৬:০২:৩৮ অপরাহ্ন
নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে বিজয়ী হয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে

ফুলের তোড়া দিয়ে  অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় সকলে মিলেমিশে নওগাঁ–১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে  হঠাৎ এই আগমনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

অভিব্যক্তি প্রকাশ করে মোস্তাফিজুর রহমান বলেন, 'মাহবুবুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে  আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আজকে দেখা করতে এসে খুব ভালো লেগেছে।'

তিনি বলেন,  'নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। সামনের দিনে আমরা সবাই মিলে কাজ করব। তাই সকলের সহযোগিতা আশা করছি। সবাই মিলে এই আসনের তিন উপজেলায় শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও মানবিক পরিবেশ তৈরি করতে চাই। জনগণের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই।'

মাহবুবুল আলম বলেন, 'জয়-পরাজয় রাজনীতিরই অংশ। কিন্তু সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাই হোক আমাদের পথচলার মূল শক্তি। রাজনীতি হোক প্রতিহিংসার নয়, হোক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ।'

এসময় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান  ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার