ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার নিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার রাণীনগরে সালিশ ˆবৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫ রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৪ ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহীর নদ-নদী, জীবিকা হারাচ্ছেন জেলেরা পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজের প্রত্যয় রাসিক ও বিডি ক্লিনের

রাউজানে পরিত্যক্ত পাইপগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‌্যাব থানায় হস্তান্তর

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৫:৪৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৫:৪৪:৫৯ অপরাহ্ন
রাউজানে পরিত্যক্ত পাইপগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‌্যাব থানায় হস্তান্তর রাউজানে পরিত্যক্ত পাইপগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‌্যাব থানায় হস্তান্তর
চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ ও ২টি পিস্তলের কার্তুজ জব্দ করেছে র‌্যাব-৭।

জব্দকৃত অস্ত্র এবং কার্তুজ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রাউজান থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রাম একটি টহলদল রাউজান থানা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত পালিয়ে গেলে তারা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডের রহমত পাড়া এলাকায় ওই প্লাস্টিক ব্যাগটি উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে ১টি দেশীয় পাইপগান, ৪টি কার্তুজ, ২টি পিস্তলের কার্তুজ এবং একটি লোহার পাইপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম আইনগত প্রক্রিয়া অনুসরণে রাউজান থানা পুলিশে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া সহযোগী কর্মকর্তা এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে পদ্মা পাড়ে অবৈধ  বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি

মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি