ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

কুষ্টিয়া-৩ আসনে সৌজন্য সাক্ষাৎ: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে মিষ্টি নিয়ে গেলেন আমির হামজা

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৫:০১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৫:০১:১৬ অপরাহ্ন
কুষ্টিয়া-৩ আসনে সৌজন্য সাক্ষাৎ: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে মিষ্টি নিয়ে গেলেন আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে সৌজন্য সাক্ষাৎ: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে মিষ্টি নিয়ে গেলেন আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণার পরপরই পরাজয় মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান জাকির হোসেন সরকার। তার এই বার্তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা শুরু হয়।

এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মুফতি আমির হামজা কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে মিষ্টি নিয়ে যান। সেখানে তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই নেতা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

সৌজন্য সাক্ষাতে আমির হামজা বলেন, “নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার বিষয়, কিন্তু উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি। কুষ্টিয়ার স্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অপরদিকে জাকির হোসেন সরকার বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ তাদের রায় দিয়েছেন। আমরা সেই রায়কে সম্মান জানাই। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে যেকোনো ভালো উদ্যোগে আমরা পাশে থাকব।”

এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারসহ উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এ সৌজন্য সাক্ষাৎকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। অনেকের মতে, পারস্পরিক সম্মান ও সহযোগিতার এই মনোভাব ভবিষ্যতে কুষ্টিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার