ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চার কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
চার কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার চার কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার
নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি ডে-কেয়ার সেন্টারের শিক্ষক ডেভান্টে ব্রাউনকে (৩০) একাধিক ছোট ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বুশউইক এলাকার শিশু যত্নকেন্দ্রে শিক্ষকতার কাজ করতেন। সেখানে একাধিক ছোট ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশের ব্রুকলিন চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড তাকে গ্রেপ্তার করে।

ব্রুকলিন জেলা অ্যাটর্নির অফিস–এর তথ্য অনুযায়ী, এভারগ্রিন অ্যাভিনিউয়ের  দ্য লার্নিং ফ্যাক্টরি –তে শিক্ষকতা করা ব্রাউন প্রায় দেড় বছর ধরে ৫, ৬ ও ৯ বছর বয়সী চারজন কন্যাশিশুকে একাধিকবার নির্যাতন করেছেন বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি ডে-কেয়ার সেন্টারের ভেতরে শিশুদের পোশাকের ওপর ও ভেতরে তাদের 'সংবেদনশীল অঙ্গ' স্পর্শ করতেন বলে অভিযোগে বলা হয়েছে।

ডিএর মতে, অন্তত একবার তিনি ব্রুকলিন ব্রিজ পার্ক-এ থাকা অবস্থায়ও এক শিশুকে নির্যাতন করেন। এছাড়া, অভিযোগ রয়েছে এক শিশুকে চুপ করাতে তিনি হুমকি দেন এবং বলেন, সে যদি কোনো প্রাপ্তবয়স্ককে জানায়, তবে তার প্রিয় শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

গত গ্রীষ্মে শিশুরা তাদের বাবা–মাকে ঘটনাগুলো জানালে অভিভাবকেরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন বলে ডিএর দপ্তর জানিয়েছে। নিউজ১২–এর প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দু’জন ব্যক্তি সেন্টারের মালিকদের কাছে ব্রাউনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু তা গুরুত্ব সহকারে নেওয়া হয়নি।

বুধবার ব্রুকলিন সুপ্রিম কোর্টে ব্রাউনের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার একাধিক অভিযোগ আনা হয়। তাকে জামিনে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৭ মার্চ আবার আদালতে হাজির হওয়ার কথা। তার সবচেয়ে গুরুতর অভিযোগ প্রথম ডিগ্রির যৌন নির্যাতন এর সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড।

ব্রুকলিনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেজ বলেন, এই মামলার অভিযোগ মানবিক বিবেককে নাড়া দেয়। নিরাপদে শেখা ও বড় হওয়ার জন্য নির্দোষ শিশুদের একজন শিক্ষকের তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল, কিন্তু অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি সেই আস্থাকে সবচেয়ে ভয়াবহভাবে ভেঙেছে। আমরা কখনোই শিশুদের প্রতি এমন শোষণ ও নির্যাতন সহ্য করতে পারি না এবং কর্তৃত্বের অপব্যবহার করে যারা শিশুদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মামলা চালিয়ে যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা