ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাজশাহীর সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের মৃত্যুতে রাজশাহী রিভার সিটি প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১২:৫৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১২:৫৩:২১ পূর্বাহ্ন
রাজশাহীর সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের মৃত্যুতে রাজশাহী রিভার সিটি প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
রাজশাহীর অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
 
আমিনুল ইসলাম ছিলেন রাজশাহী মহানগরীর সালবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা  করে আসছিলেন। সততা, পেশাদারিত্ব ও মানবিক সাংবাদিকতার জন্য তিনি রাজশাহীর সংবাদ জগতে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
 
বাদ আসর গোরহাঙ্গা জামে মসজিদে জানাজা ও পরে গোরহাঙ্গা কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২জন স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
রাজশাহী রিভার সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী বলেন, “সাংবাদিক জুয়েল আহমেদ ছিলেন একজন অক্লান্ত পরিশ্রমী ও নির্ভীক সংবাদকর্মী। রাজশাহীর মাটি ও মানুষের গল্প তিনি তুলে ধরতেন সততা ও নিষ্ঠার সঙ্গে। তার অকাল প্রয়াণে রাজশাহীর সংবাদ অঙ্গন এক সৎ, নীতিবান ও আন্তরিক সহকর্মীকে হারালো।”
 
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
সহকর্মীরা জানান, জুয়েল আহমেদ ছিলেন একজন হাস্যোজ্জ্বল ও সহৃদয় মানুষ, যিনি সবসময় অন্যের পাশে দাঁড়াতেন। রাজশাহী রিভার সিটি প্রেসক্লাব সদস্যদের মতে, তার মতো নিবেদিত সাংবাদিক খুব সহজে পাওয়া যায় না — তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে রাজশাহীর সংবাদ পরিবারে।
 
আল্লাহ তায়ালা মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন — আমিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার