ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে

বসন্তের আগমনে হানা দেয় জলবসন্ত, শিশুদের কী ভাবে সাবধানে রাখবেন?

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:০৭:১১ অপরাহ্ন
বসন্তের আগমনে হানা দেয় জলবসন্ত, শিশুদের কী ভাবে সাবধানে রাখবেন? ফাইল ফটো
বিশ্ব জুড়ে এখম হাম-পক্সের প্রকোপ খুব বেশি। এ দেশে তেমন ভাবে না হলেও ইউরোপ, আমেরিকায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ঋতু পরিবর্তনের এই সময়টাতেই হাম ও বসন্তের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তবে বিশ্ব উষ্ণায়নের ফলে এখন এই সব রোগ হওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই। তবে শীতের শেষ ও বসন্তের আগমনের সময়টাই চিকেন পক্স বা জলবসন্তের বাড়বাড়ন্ত হয় বেশি। চিকেন পক্স তেমন মারাত্মক অসুখ না হলেও বেশ কষ্টদায়ক। এই অসুখ একাধিক বারও হতে পারে। তাই ছোটদের এই সময়ে একটু বেশিই সাবধানে রাখতে হবে। পক্সের লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

চিকেন পক্স ভ্যারিসেল্লা জুস্টার নামক ভাইরাস থেকে হয়। সংক্রামক রোগ বিষয়ক চিকিৎসক অরুণাংশু তালুকদার জানান, পক্স হলে চার দিন আগে থেকে জ্বর আসে। ধীরে ধীরে সারা শরীরে ফোস্কার মতো বার হয়। ফোস্কার ভিতরের রস ঘন হয়ে পুঁজের মতো হয়। ৭-১০ দিন পর থেকে তা শুকোতে থাকে। শুকিয়ে যাওয়ার পরে র‌্যাশ থেকে খোসা উঠতে শুরু করে। এই সময়টাই খুব যন্ত্রণাদায়ক। পক্সের লক্ষণ দেখা দিলে শিশুকে নিভৃতবাসে রাখতে হবে। পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে হবে।

বাবা-মায়েরা কখন সাবধান হবেন?
৫ থেকে ১০ বছরের শিশুর পক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ছ’মাসের কমবয়সি শিশুর পক্সের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হবে। চিকেন পক্স হলে আগে জ্বর হবে। পরের দু’-তিন দিনের মধ্যে জ্বরের মাত্রা বাড়তে থাকবে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা হবে। ছোট ছোট গুটির মতো র‌্যাশ বার হবে। সারা শরীর, মুখে ফোস্কার মতো দেখা দেবে। সেই জায়গাগুলিতে চুলকানি হবে। গুটিগুলি যত ক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়, তত দিন সতর্ক থাকতে হবে। সাধারণত চিকেন পক্স শুরুর ৪৮ ঘন্টা আগে থেকে ১৫ দিন পর্যন্ত এই রোগের ভাইরাস অন্যের শরীরে প্রবেশ করতে পারে।

কী ভাবে যত্ন নেবেন?
১) শিশুকে যে ঘরে রাখবেন, সেখানকার দরজা জানলা যেন খোলা থাকে। ঘরে যেন যথেষ্ট আলো-হাওয়া চলাচল করতে পারে।

২) ঠান্ডা লাগানো যাবে না কোনও ভাবেই। পক্সের সময় গায়ে জ্বর থাকে। এই সময়ে বেশি ঠান্ডা লেগে গেলে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হওয়ার ভয়ও থাকে।

৩) জল বেশি করে খেতে হবে। জল ফুটিয়ে খাওয়াই ভাল।

৪) এই সময়ে হজমশক্তি কমে যায়, তাই কম তেল ও মশলা দেওয়া খাবার খাওয়াতে হবে শিশুকে। চিকেন স্ট্যু, সব্জি দিয়ে নানা রকম তরকারি ও টাটকা ফল খাওয়াতে হবে। খাবারে সাধারণত কোনও বিধিনিষেধ নেই। তবে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা বাইরের কোনও খাবার খাওয়ানো চলবে না।

৫) থুতু-লালা থেকেও এই রোগ ছড়ায়। তাই শিশুর ব্যবহারের জিনিসপত্র আলাদা রাখবেন। শিশুর পোশাক, ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার রাখতে হবে।

৬) জ্বর ও ফোস্কা হওয়ায় সারা শরীরে চুলকানির তীব্রতা কমাতে অনেক সময় অ্যান্টিভাইরাল ও অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনও ওষুধ দেবেন না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন