ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ

অল্পবয়সিদের মধ্যেও কী কী কারণে শুরু হতে পারে ‘হ্যান্ড ট্রেমর’

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:০৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:০৪:৪০ অপরাহ্ন
অল্পবয়সিদের মধ্যেও কী কী কারণে শুরু হতে পারে ‘হ্যান্ড ট্রেমর’ ছবি: সংগৃহীত
চায়ের কাপ হাতে ধরে রয়েছেন, কিছু ক্ষণ পর নিজে নিজেই কাঁপতে শুরু করল হাতটি। হাতে ফোন ধরে কথা বলছেন, হঠাৎই হাতটা কেঁপে ফোনটা নীচে পরে গেল। বার্ধক্যে বা স্নায়ুজনিত সমস্যা থাকলে এমন সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। আবার অনেক সময় অল্পবয়সিদের মধ্যেও হঠাৎ হঠাৎ হাত কাঁপার সমস্যা দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ট্রেমর’ বলা হয়, তা আসলে কোনও রোগ নয়। বরং রোগের লক্ষণ হলেও হতে পারে। শরীরে বিভিন্ন অঙ্গ যেমন মুখ, ভোকাল কর্ডেও এই সমস্যা দেখা যেতে পারে। তবে হাতেই সবচেয়ে বেশি এই সমস্যা লক্ষ করা যায়।

হ্যান্ড ট্রেমর কেন হয়?
অনেক সময় ফিজিয়োলজিক্যাল ট্রেমার হয়, অর্থাৎ খুব বেশি শারীরিক পরিশ্রম করার পর আপনা থেকেই হাত কাঁপতে পারে। এটা নিয়ে ভাবার খুব বেশি প্রয়োজন নেই, নিজে থেকেই এই সমস্যা ঠিক হয়ে যায়। এসেনশিয়াল ট্রেমর কিন্তু হয় জিনগত বা শারারিক কোনও সমস্যার কারণে।

স্নায়ুজনিত সমস্যা ছাড়াও আর কী কী কারণে হাত কাঁপতে পারে?
১) মানসিক চাপ বা উদ্বেগের কারণে হঠাৎ হাত কাঁপার মতো সমস্যা হতে পারে।

২) নেশার বস্তু হঠাৎ ছাড়তে গেলে মস্তিষ্ক বুঝতে পারে না, তার ঠিক কী করা উচিত। সেই সময়ে স্নায়ু অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে। তাই এই আসক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া চলাকালীনও হাত-পা কাঁপার মতো সমস্যা হতে পারে।

৩) ডায়াবিটিস রয়েছে, এমন রোগীদের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গেলে শুধু হাত নয়, সারা শরীর কাঁপতে পারে।

৪) ক্রনিক অ্যালকোহলিজম অর্থাৎ অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকলেও ট্রেমরের সমস্যা শুরু হতে পারে। লিভারের অসুখের ক্ষেত্রেও অনেক সময় এই সমস্যা হতে পারে।

৫) বয়সকালে মস্তিষ্কে নানা ধরনের স্নায়ুর সমস্যা দেখা যায়। তার মধ্যে পার্কিনসন্স অন্যতম। এই রোগ হলে হাত কাঁপার সমস্যা হতে পারে।

হাত কাঁপা মানেই পার্কিনসন্স নয়
হাত কাঁপছে মানেই অনেকে ধরে নেন তাঁরা হয়তো পার্কিনসন্সে আক্রান্ত। পার্কিনসন্সের থাকলে বিশ্রামরত অবস্থাতেও হাত কাঁপতে থাকে। তবে অন্যান্য বেশির ভাগ ক্ষেত্রে যে কোনও কাজ করার সময়েই এই ধরনের সমস্যা শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ