ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

‘সাহসী’ ছবিতে জুটি বাঁধছেন তামান্না ভাটিয়া ও আমির-পুত্র জুনেইদ খান

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:০২:০৯ অপরাহ্ন
‘সাহসী’ ছবিতে জুটি বাঁধছেন তামান্না ভাটিয়া ও আমির-পুত্র জুনেইদ খান ছবি: সংগৃহীত
একজন লাস্যময়ী আর এক জন বলিউডের ‘গুডবয়’ হিসাবেই পরিচিত। কিন্তু এ বার তাঁরা এক ছবিতে। তামান্না ভাটিয়া ও জুনেইদ খান এ বার এক ছবিতে। এমনই খবর বি-টাউনে। একতা কাপূর প্রযোজিত ‘রাগিনী এমএমএস ৩’ ছবিতে নাকি তাঁরা থাকছেন।

গত কয়েক মাস ধরেই ‘রাগিনী এমএমএস ৩’ ছবি নিয়ে আলোচনা হচ্ছে বলিউডের টিনসেল টাউনে। শোনা যাচ্ছিল, সৃজনশীল বিরোধিতার জন্য এ বার আর পরিচালনা করবেন না সাহির রাজা। এ বার খবর, আবার ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্য অভিনেত্রীর চরিত্রে এ বার দেখা যাবে তমন্নাকে। আমির-পুত্র জুনেইদের কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। এ বার পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।

বলিউডের এক সূত্রের কথায়, “একতা কাপূরের এই ছবির জন্য ইতিমধ্যেই তামান্না ও জুনেইদের সঙ্গে কথাবার্তা চলছে।” তবে ছবির নির্মাতা বা তামান্না ও জুনেইদের তরফ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি এই প্রসঙ্গে।

২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘রাগিনী এমএমএস’। অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও কেয়নাজ মোতিবালা। বক্সঅফিসে সাড়া ফেলেছিল ছবিটি। ২০১৪ সালে ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসেন নির্মাতারা। অভিনয় করেছিলেন সানি লিয়োনি ও সাহিল প্রেম। সেই ছবিটিও বক্সঅফিসে সফল ছিল। তাই বহু দিন ধরেই তৃতীয় ভাগের অপেক্ষায় ছিলেন দর্শক।

তামান্না ও জুনেইদ আগে কখনও একসঙ্গে কাজ করেননি। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অভিনেত্রীর ছবি ‘ও রোমিয়ো’। অন্য দিকে জুনেইদ ব্যস্ত তাঁর ছবি ‘এক দিন’ নিয়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ