ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০১:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০১:৫৩:১২ অপরাহ্ন
জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি শুভ সকাল আজ, ১৩ ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, সবার প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনার ও সব কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের একটাই কমিটমেন্ট ছিল, যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেব। আমাদের চেষ্টা শতকরা একশ ভাগ ছিল।আমরা মনে করি, জাতি হিসেবে মান, সন্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান—এমন কিছু নেই যে এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে নেহায়েত নির্বাচন অনুষ্ঠান হিসেবে নিইনি। এটা একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম।

তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা যে, তারা স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনিভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল—এই বন্যার পানিতে সব ভেসে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি