ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

একটি আসনও পেল না জাতীয় পার্টি

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০১:৫০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০১:৫০:৫৯ অপরাহ্ন
একটি আসনও পেল না জাতীয় পার্টি ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে অংশ নিলেও ভরাডুবির মুখে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটি ১৯৬টি আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত একটিও আসনে জয় তুলতে পারেনি। বিশেষ করে রংপুর-৩ (সদর) আসনে ফলাফল দলটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে, যেটিকে দীর্ঘদিন ধরে জাপার ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো।

রংপুর শহরেই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি। সেই সূত্রে এ আসনে জাপার শক্ত ভিত্তি রয়েছে বলে ধারণা করা হতো। কিন্তু এবার সেই আসনেই দলীয় চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন।

বেসরকারি ফল অনুযায়ী, রংপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৫৭ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ৭৪ হাজার ১৭১ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের পান ৩৭ হাজার ৯৩৩ ভোট।

জানা গেছে, নির্বাচনের দিন জিএম কাদের নিজে ভোটকেন্দ্রে যাননি। তিনি সারাদিন নগরীর নিউসেনপাড়া এলাকার বাসায় ছিলেন। যদিও দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভোটের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন।

এদিকে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার গাইবান্ধা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোটে বিজয়ী। ধানের শীষ প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়ে দ্বিতীয় ও জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ৩৩ হাজার ৯২৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক