ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০১:৩১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০১:৩১:১১ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  মোহা. মাহবুবুল আলমমের সঙ্গে  ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। 

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬। ফলাফলে দেখা গেছে, মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে  মোট ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন । ভোটের ব্যবধান ২০ হাজার ৪৮। 

এছাড়াও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন,  ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮ ভোট। 

জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার  বলেন, 'নওগাঁ-১ আসনের তিন উপজেলা নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের জনগণের কাছে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁরা তাঁদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। এ বিজয় এই আসনের সকল জনগণের বিজয়। 

তিনি বলেন, আগামীতে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই তিন উপজেলার উন্নয়ন করতে চাই। আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা শান্তির রাজনীতি চাই। সবাইকে নিয়ে নওগাঁ -১ আসনকে মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।'

তিনি এই আসনে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ও প্রকাশকৃত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা আশা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার