ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওযের তিনটি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০১:২৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০১:২৮:১২ অপরাহ্ন
ঠাকুরগাঁওযের তিনটি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয় ঠাকুরগাঁওযের তিনটি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষণার পর জেলা সদরসহ তিনটি উপজেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট। এ আসনে ফখরুলের জয় নিশ্চিত হয় উল্লেখযোগ্য ব্যবধানে, যা স্থানীয় রাজনীতিতে বড় বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। তুলনামূলক কম ব্যবধানে জয় এলেও শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই রায় দেন ভোটাররা।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। এ আসনেও স্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে; কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফলাফল ঘোষণার পর ঠাকুরগাঁও শহর, পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা যায় সমর্থকদের। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন আসনেই বিএনপির জয় জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হয়ে থাকল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি