ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০১:০২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০১:০২:৪৬ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৮১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জেলার ১৮১ কেন্দ্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মির্জা ফখরুল ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩২ হাজার ৬৩৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা (১১-দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত) থেকে ৯৬ হাজার ২২৩ ভোটের ব্যবধান সৃষ্টি করেছেন। দাঁড়িপাল্লা প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮৯২ ভোট পেয়ে ভোটের পরিসংখ্যানে স্থান করেছেন। নির্বাচনে মোট ৪ হাজার ৪৩১টি পোস্টাল ভোট সংগৃহীত হয়েছে।

বিজয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়কে ঠাকুরগাঁওয়ের জনগণের প্রতি উৎসর্গ করে বলেন, যেকোনো বিজয়ই মূলত জনগণের। আমাকে আবারও ঋণের বাঁধনে বাঁধলেন। এখন প্রধান চিন্তা হলো কীভাবে এই ঋণ শোধ করব।

তিনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানান, প্রথমেই এই এলাকার কর্মসংস্থান সৃষ্টি প্রধান লক্ষ্য। ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান জেলা হওয়ায় তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে স্থানীয় অর্থনীতিকে সচল করার অঙ্গীকার করেন।

দেশ পরিচালনা ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ চাই। দারিদ্র্য দূরীকরণ আমাদের মূল লক্ষ্য। তিনি পূর্ববর্তী ভিশন ২০৩০ ও ৩১ দফা প্রস্তাবনার আলোকে দল কাজ করবে জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অর্থনীতি সচলকরণে জোর দেয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে, ঠাকুরগাঁও জেলায় বিএনপি অন্যান্য দুই আসনেও জয়ী হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত ড. আব্দুস সালাম ও ঠাকুরগাঁও আসনে জাহিদুল ইসলাম জাহিদ বিজয়ী হয়েছেন। জেলায় বিএনপি সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২