ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড়

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:৫০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:৫০:৪১ অপরাহ্ন
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড় রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড়
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

ভোট গ্রহণ চলাকালে বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা নাগাদ পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির এক নেতার ক্ষিপ্ত আচরণে হাবিবা বেগমকে মারধর করা হয়, দাবি করেন ওই প্রার্থী।

হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন এবং ফটুবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাইছিলেন বলে জানান।

ঘটনার সময় উপস্থিত একটি ভিডিওতে দেখা যায়, হাবিবা কথা বলার এক পর্যায়ে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রজব আলী হঠাৎ করে তাকে সজোরে একটি থাপ্পড় মারেন। হাবিবা মাটিতে পড়ে গেলে ঘোর সামলে দাঁড়ানোর আগেই আবারও তাকে একটি থাপ্পড় দেখান রজব আলী। উপস্থিত লোকজন দ্রুত হাবিবাকে রক্ষা করেন এবং মারধরকারী নেতা রজব আলীকে ঠেলে সরিয়ে নিয়ে যান।

ঘটনার পরে প্রতিবাদ জানাতে দুই বছরের সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে থাকা অবস্থায় হাবিবা বেগম বলেন, আমি প্রচারণা করছিলাম, তখন তা বাধাগ্রস্ত করেন ওই বিএনপি নেতা। কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে চড় থাপ্পড় করা হয়।” তিনি আরও জানান, মারধরের কারণে তার কানে শুনতে কষ্ট হচ্ছে এবং কথা বলতেও ব্যথা অনুভব করছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে রজব আলী বা সংশ্লিষ্ট বিএনপি কর্মীদের মন্তব্য পাওয়া যায়নি। নির্মম আচরণের পেছনের কারণ ও নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বলে প্রতিক্রিয়া মিলেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু