ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:১৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:১৬:৫৫ অপরাহ্ন
ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
রশিদুল ইসলাম জিলাপিটা মুখে নিয়ে হাঁটা দিলেন। মোখলেসুর রহমান তাঁকে বারবার ডাকছিলেন অবশিষ্ট  জিলাপি শেষ করার জন্য। ঘড়িতে সময় তখন বিকাল চারটা। ভোট শেষ হওয়ার আর ৩০ মিনিট বাকী রয়েছে। তাই জিলাপি শেষ না করেই রশিদুল ইসলাম ভোট কেন্দ্রের দিকে দ্রুত গতিতে হাঁটা দিলেন।

এমনই দৃশ্য দেখা গেল নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায়। ভোট উপলক্ষে সেখানে  উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। ভোট কেন্দ্রের বাহিরে বসেছিল মুখরোচক খাবারের দোকান। সবাই মিলে একসাথে খেয়েছেন জিলাপি আর বাদাম। খাওয়ার মাঝে চলছিল খুনসুটি। 

রশিদুল ইসলাম নামের একজন ভোটার জানালেন, এলাকার বন্ধুবান্ধবেরা এক জায়গায় হওয়া হয় না। ভোট উপলক্ষে সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম। তাই জিলাপি খাওয়া হলো। খুব ভালো লাগলো।

মোখলেসুর রহমান বলেন, এক কেজি জিলাপি কিনেছিলাম। সবাই মিলে খেলাম। আরও এক কেজি দিতে বলেছি। ভাজা হলে দিবে।

নয়ন কৃষ্ণ পাল মাটির হাঁড়ি, ব্যাংক, পিঠা তৈরির খোলা আর বাদাম নিয়ে এসেছিলেন। বিকেলে জানালেন, সব মাটির ব্যাংক বিক্রি হয়ে গেছে। ছয় কেজি বাদামও বিক্রি হয়েছে। কয়েকটি মাটির হাঁড়ি বিক্রি হয়েছে। বাড়ি চলে যাচ্ছি। বেচাবিক্রি নিয়ে সন্তুষ্ট বলে জানালেন। 

একজন জিলাপি বিক্রেতা বলেন, 'জিলাপি ভাজার জন্য ৪০কেজি বেসন এনেছিলাম। সবগুলো ভেজে ফেলেছি। আর কেজি পাঁচেক বাকি আছে। সেগুলোও বিক্রি হয়ে যাবে। মিষ্টিও ভালো বিক্রি হয়েছে বলে জানালেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক