ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার

পল্লবীতে পোলিং অফিসারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ১১:২১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১১:২১:২৪ অপরাহ্ন
পল্লবীতে পোলিং অফিসারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থদণ্ড পল্লবীতে পোলিং অফিসারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের সময় অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে পোলিং অফিসারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। অনুষ্ঠেয় নির্বাচনী কর্মকান্ডে শৃঙ্খলা বিধানে এই শাস্তি প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(২)(বি) অনুযায়ী সংশ্লিষ্ট দোষীদের বিচার করেন এবং অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫,০০০ টাকা অর্থদণ্ড করে এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্ট নির্বাচনী বিধি অনুযায়ী অনুমোদন ছাড়াই কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন। ঘটনার তদন্তে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) ওই অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে সহায়তা করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত বিচার কার্যক্রম চালান।

অভিযুক্ত পোলিং অফিসার মোছা সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার