ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৮:১৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৮:১৬:৩৬ অপরাহ্ন
বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
জেলার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।   

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার তেঁতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুস ছালাম (৩০), একই এলাকার আব্দুস ছাত্তারের পুত্র আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার পুত্র পারভেজ (২৫)।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিন। অভিযানের সময় প্রথমে আব্দুস ছালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাকে সাথে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ পিস্তল ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে আরও ৩৫টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট ফাতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি