ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

জননিরাপত্তা নিয়ে শঙ্কা, ভারতের ভয়ঙ্কর অস্ত্র ‘পেনগান’ বাংলাদেশে

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৮:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৮:১০:৫২ অপরাহ্ন
জননিরাপত্তা নিয়ে শঙ্কা, ভারতের ভয়ঙ্কর অস্ত্র ‘পেনগান’ বাংলাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা, ভারতের ভয়ঙ্কর অস্ত্র ‘পেনগান’ বাংলাদেশে
খুলনার ফুলতলা উপজেলায় এক ব্যবসায়ীর হাতে কলমের মতো দেখতে বিশেষ ধরনের অস্ত্র ‘পেনগান’ ব্যবহার করে হত্যার ঘটনা ঘটেছে, যা জননিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২২ এপ্রিল জামিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে পিপরাইল দাসপাড়া কালভার্ট এলাকায় সুমন মোল্লার গতি রোধ করে সন্ত্রাসীরা। তারা সুমনের মুখের মধ্যে কলমসদৃশ অস্ত্র ‘পেনগান’ ঢুকিয়ে লিভার টানলে নিঃশব্দে বের হয় বুলেট। মুহূর্তেই সুমনের মুখ ও গলার অংশ ভেঙে পড়ে, এবং প্রচণ্ড রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর মামলাটি দায়ের করেন সুমনের বাবা রকিবুদ্দিন গাজী। মামলায় প্রধান আসামি হিসেবে নাম জড়ান মোমিদ গাজী। ১০ দিন পর যশোর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। রিমান্ডে তিনি পেনগানের তথ্য প্রদান করেন।

ফুলতলা থানার তদন্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পেনগানটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, বাংলাদেশে এই ধরনের অস্ত্র তৈরি হয় না; এটি ভারত থেকে এসেছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক জানিয়েছেন, মামলা গুরুত্ব বিবেচনায় বিশেষ কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন, এবং অস্ত্রের ব্যালিস্টিক রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে।

অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেছেন, কলমসদৃশ অস্ত্র ব্যবহারের ফলে পরিকল্পিত হত্যা ও জননিরাপত্তায় চ্যালেঞ্জ বাড়বে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পরামর্শ দিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ