ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা উদ্ধার

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৮:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৮:০৫:৪৪ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা উদ্ধার নওগাঁয় বদলগাছীতে পেট্রোল বোমা উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রাম থেকে এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশে ঝাড়ঘগিয়া গ্রামে মুদি দোকানের সামনে একটি সন্দেহভাজন সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে যৌথ বাহিনীর তল্লাশিতে কাঁচের বোতলে তৈরি পাঁচটি সক্রিয় পেট্রোল বোমা পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোমা ডিসপোজাল ইউনিট। বেলা ১২টার দিকে উদ্ধারকৃত বোমাগুলো জনমানবহীন নিরাপদ স্থানে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়।এলাকায় স্কুল, বাজার ও ঘনবসতি থাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

সিরাজুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আগামীকাল ভোট, তার আগে আজ বোমা উদ্ধার হলো। এতে সাধারণ মানুষের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে ভীতি কাজ করছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো বেশ শক্তিশালী ও সক্রিয় ছিল। সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

তিনি আরও জানান, কারা বা কোন গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে এই বিস্ফোরকগুলো মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ