ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক স্বামীর সামনে প্রেমিককে মালা পরিয়ে বিয়ে মুর্শিদাবাদের ছেতিয়ানিতে ‘বাবরি’ মসজিদের নির্মাণকাজ শুরু ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬ - মুন্সিগঞ্জে উত্তেজনা পল্লবীতে পোলিং অফিসারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও অর্থদণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো এলাকায় নাগেশ্বরীতে সড়ক দুর্দান্তে বৃদ্ধের মৃত্যু, পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা রাজশাহীতে বিকাল ৪টার মধ্যে শতভাগ ভোট কেন্দ্রের নির্বাচনি মালামাল বিতরণ সম্পন্ন গভীর রাতে শীতার্ত মানুষের পাশে মানবিক এসিল্যান্ড, শিবু দাশ রাজশাহী ১ আসনে তিন প্রর্থীর বাড়ি গোদাগাড়ী, জয় নির্ধারণ তানোরের ভোটে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে জয়-পরাজয়ের সমীকরণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মুহূর্তে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচনের আগে ৪ পুলিশ কর্মকর্তার বদলি বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার জননিরাপত্তা নিয়ে শঙ্কা, ভারতের ভয়ঙ্কর অস্ত্র ‘পেনগান’ বাংলাদেশে নওগাঁর বদলগাছীতে পেট্রোল বোমা উদ্ধার শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন ইইউ প্রতিনিধি দলের জামায়াত নেতার মৎস্য খামারে মিলল অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম ভোট চাইতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানি করলেন জামায়াতের কর্মীরা!

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন ইইউ প্রতিনিধি দলের

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৭:৫৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৭:৫৬:০৩ অপরাহ্ন
বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন ইইউ প্রতিনিধি দলের বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন ইইউ প্রতিনিধি দলের
রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষ্যে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তারা ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচন সরঞ্জাম বিতরণ প্রক্রিয়া ঘুরে দেখেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জাম পাঠানো হবে। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প ও ফরমসহ প্রয়োজনীয় সব নির্বাচন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রের সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর কার্যক্রম শুরু হয়।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল প্রিজাইডিং অফিসারদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন।

বগুড়া-৬ (সদর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বাসদ ও সিপিবিসহ অন্যান্য দল।

বগুড়ায় ১২টি উপজেলা এবং ১২টি পৌরসভা রয়েছে। জাতীয় সংসদের সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই: বিভাগীয় কমিশনার

নির্বাচনে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই: বিভাগীয় কমিশনার