ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

সৈয়দপুর বিমাবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই: মাহদী আমিন

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৭:১৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৭:১৯:২৫ অপরাহ্ন
সৈয়দপুর বিমাবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই: মাহদী আমিন সৈয়দপুর বিমাবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই: মাহদী আমিন
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক হয়েছেন। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে বহন করেছেন, প্রশ্ন আসছে।

আচরণবিধির এই স্পষ্ট লঙ্ঘন গণবিছিন্ন দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে বলেও মন্তব্য করে তিনি বলেন, ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সৈয়দপুর বিমাবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই।

বিএনপির জনপ্রিয়তায় একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছে।

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক উল্লেখ করে দেশব্যাপী বিএনপির জনপ্রিয়তার মিছিলে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপির আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, অর্থ দেওয়ার বিষয়টি আমরা আগে থেকেই সন্দেহ করেছি এবং তাই হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নজরদারি করে ব্যবস্থা নিচ্ছে, তা ইতিবাচকভাবে দেখছি।

ভোটের সবকিছুই এখন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, তবে এখন সতর্ক হওয়া ছাড়া কিছু নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ