ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বদলগাছীতে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৪:০০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৪:০০:১৫ অপরাহ্ন
বদলগাছীতে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার বদলগাছীতে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল বোমা, ৪টি পেট্রোলবোমা ও ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল পদার্থ উদ্ধার করেছে র‌্যাব-৫।

উদ্ধারকৃত এসব আলামত পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং বিষয়টি বদলগাছী থানায় জিডি করা হয়েছে।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক টহল দল নওগাঁ জেলার বিভিন্ন থানায় টহল ও মাদকদ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরেন ঝারঘড়িয়া গ্রামের একটি নির্জন গলি থেকে সন্দেহজনক মালামাল রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে পৌঁছে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর রাখা কাগজের কার্টুনে এসব বোমা ও বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার করে।

উদ্ধারকৃত ককটেল ও পেট্রোলবোমার বিষয়ে আইনগত ব্যবস্থার জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।

র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধারকৃত আলামতগুলোকে ঝুঁকিমুক্ত করার জন্য বোম ডিসপোজাল টিমের সহায়তায় সরিষা ক্ষেতে রাখা ফাঁকা জেলায় সকলের উপস্থিতিতে নিরাপদভাবে ধ্বংস করা হয়েছে।

র‌্যাব বলেন, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, জঙ্গি, অস্ত্র, মাদক ও সহিংস অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানে আরও জোর দেবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ