ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:৪৬:৩৩ অপরাহ্ন
মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত ছবি: সংগৃহীত
টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দান দীর্ঘ পথচলায় তাদের বন্ধুত্ব বারবার চর্চায় এসেছে। কখনো গভীর সখ্য, কখনো বা ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত জাহান। প্রিয় বন্ধুর জন্য লিখলেন এক আবেগঘন খোলা চিঠি।

বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করে নুসরত বলেন, ‘‘যোদ্ধা’ সিনেমার শুটিং সেট থেকে এই পথচলার শুরু। এসভিএফ-এর অফিসে প্রথম দেখা, এরপর একসঙ্গে নাচের মহড়া। সেই পনেরো দিনের আউটডোর শুটিংয়েই একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠা।’ একে অপরের গোপন কথা থেকে শুরু করে মনের কষ্ট সব ভাগ করে নিয়েছেন দুই বান্ধবী।

থাইল্যান্ডের রাস্তায় শুটিংয়ের ফাঁকে টমেটো ঘষে ত্বকের যত্ন নেওয়া কিংবা গভীর রাতে চুপিচুপি প্যানকেক খেতে বেরিয়ে পড়ার মুহূর্তগুলো আজও নুসরতের স্মৃতিতে উজ্জ্বল। মিমির ‘কেমোমিল টি’ প্রীতির কথা উল্লেখ করে তিনি জানান, মিমি নিজ হাতে চা বানিয়ে তাকে খাওয়াতেন।

তিনি বলেন, ‘আমরা এখন বড় হয়েছি। আমার সন্তান আছে, মিমিও নিজের সংসার ও কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এর মানে এই নয় যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে। মান-অভিমান থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি।’

রাজনীতির মাঠেও দুজনে একসঙ্গে তৃণমূলের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। নুসরাতের চোখে মিমি বাইরে থেকে যতটা ‘ডেয়ার ডেভিল’, ভেতর থেকে ঠিক ততটাই নরম মনের। মিমির জন্মদিনে তার একটুকুও বদল চান না নুসরাত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ