ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৩:২৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৩:২৮:৫০ পূর্বাহ্ন
রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আযহার পরের দিন, রবিবার ৮ জুন ২০২৫ , রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ এসএসসি ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকাল সাড়ে ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে একত্রিত হয়ে, রিইউনিয়নের সুভেনীর গিফট আইটেমস সংগ্রহ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট, নিউ মার্কেট, রেলগেট, ভদ্রা সড়ক প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠানের স্থল নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শাহ্ ডাইনিং কনভেনশন হলে গিয়ে শেষ হয়।

এরপর মাগরিবের নামাজের বিরতির পর আমন্ত্রিত রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক ও বর্তমান সম্মানিত শিক্ষকবৃন্দ ও ১৫২ এরও বেশি সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত সম্মানিত শিক্ষকবৃন্দ ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মৃতিচারণ করেন।

দেশের বাইরে অবস্থানরত ২০০৫ শিক্ষার্থীদের মধ্যে আনজির করিম অমি, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশুক, এস কে আলিমুজ্জামান নবীন তাদের রেকর্ডকৃত শুভেচ্ছা বার্তা ডিজিটাল স্কিনের মাধ্যমে সবার কাছে প্রদর্শন করা হয়। এছাড়াও, ২০০৫ ব্যাচের সাবেক প্রয়াত শিক্ষার্থী লাইক আনোয়ার, ফিরোজ আহমেদ তপু, শফিক সাব্বির জয়, গোলাম মুক্তাদির, ছদরুল আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ সকল মরহুম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। স্মৃতিচারণ ও মনোরঞ্জন বিভিন্ন ইভেন্ট পর্ব শেষে ডিনার অনুষ্ঠিত হয়। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ফারহান সালমান পারফর্ম করেন এবং সংগীত ব্যান্ড হিসেবে ২০০৫ ব্যাচের শিক্ষার্থী শিমুলের ব্যান্ড দল মধ্যমান, ব্যান্ড দল ডিপার্টেড সহ রাজশাহীর বিবিধ সংগীত শিল্পীর পারফরমেন্স অনুষ্ঠিত হয়।

সঙ্গীত আয়োজন শেষে রাফেল ড্র ও সমাপনী বক্তব্যে এমন আয়োজনের জন্য সবার সহযোগিতা, বিশেষ করে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের স্পন্সরশিপ জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং পুনরায় এমন আয়োজন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।

রাজশাহী কলেজিয়েট স্কুল ২০০৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের মধ্যে তৌহিদ হাসান, লাবিব আলী ঐক্য, আজিজ খান রিয়াদ, মুঈদ সুলতান, সাদিক আল ওয়াদি কাব্য, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশু, আনজির করিম অমি, ইমরুল কায়েস সৌরভ, আলিমুজ্জামান নবীন, তারেক জামান সহ অনেকেই তাদের স্পন্সারশীপের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানে কে সহযোগিতা করেছেন। ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ফামিন, সেলিম, অপু, ফাইন, রিয়াদ, শাহরিয়ার, সিয়াম, রুবেল, তুষার, রিয়াশাদ কাব্য, পিনাক, পিন্টু, ইভান, শান্ত।

বার্তা প্রেরক-
মাহমুদ মোর্শেদ ইভান 
আয়োজক কমিটির সদস্য, 
সাবেক দপ্তর সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার