ডিসির বাসভবনের সামনে ককটেল হামলা

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৯:২২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৯:২২:৩৫ অপরাহ্ন
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসকের বাসভবন মধুমতীর প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, রাত ৭টা ২৫ মিনিটের দিকে কে বা কাহারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]