ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৯:০১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৯:০১:২৬ অপরাহ্ন
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে তারা ছাত্রদলের যোগদান করেন।

যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান, যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ ৬০জন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]