লালপুরে নাটোর-১ আসনে ধানের শীষ প্রার্থীর উঠান বৈঠক

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০২:১৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০২:১৭:১৯ অপরাহ্ন
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে গণসংযোগ ও পথসভা সহ উঠান বৈঠক করছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

সোমবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটাদের আহবান জানান সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ছেলে মোঃ ইফতেখার আরশাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাইদুজ্জামান লিটন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আসলাম আলী প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]