অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৪:১০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৪:১০:২৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকালে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লং বে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। 

বিবৃতিতে পুলিশ আরও জানায়, বিমানে থাকা পাইলটসহ দুই আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি বিমানের ধ্বংসাবশেষ তীরে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেইফটি ব্যুরোর তদন্তকারীরা গতকাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও সমাজমাধ্যম এক্সে প্রচার করে স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ।

ভিডিওতে দেখা যায়, বিমানটি সামনের দিক আগে সমুদ্রের দিকে আছড়ে পড়েছে। সূত্র-রয়টার্স

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]