রাজশাহী মহানগরীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: রাকিব (২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৮শ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মো: রাকিব রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।