বাবার জন্য ভোট চাইলেন জাইমা

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৯:২০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৯:২০:৫৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই প্রার্থীর গণসংযোগে অংশ নিয়েছেন তারই মেয়ে জাইমা রহমান, চেয়েছেন ভোটও।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন জাইমা। সেখান থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।
 
ভোট চাওয়ার সময় জাইমা বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’
 
গণসংযোগের সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক ও দোকানিদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]