লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন
 

বিএনপিকে ৫ আগস্ট পরবর্তী সময়ের ‘নতুন জালিম’ হিসেবে অভিহিত করে আসন্ন নির্বাচনে তাদের লাল কার্ড দেখানোর ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।


রাশেদ প্রধান বলেন, “৫ আগস্টের পর দেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ৫৫০টির জন্যই দায়ী বিএনপি। টিআইবি’র এই রিপোর্টই প্রমাণ করে কারা বর্তমান সময়ের জালিম।”


বিএনপির শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে রাশেদ প্রধান বলেন, লন্ডন থেকে আসা এক নেতা এখন কে মুসলমান আর কে অমুসলিম তা নির্ধারণ করছেন এবং ইসলামের ইতিহাস পরিবর্তনের চেষ্টা করছেন। তিনি কটাক্ষ করে বলেন:


“লন্ডন থেকে একজন মুফতি এসেছেন। উনি গত ১৭ বছর লন্ডনে ‘গুপ্ত’ ছিলেন। উনি গতকাল বলেছেন ৫ তারিখের পর একটি দল নতুন করে ‘জালিম’ হয়েছে। আমি উনাকে ধন্যবাদ জানাই কারণ উনি নিজের দল সম্পর্কে অন্তত একটি সঠিক কথা বলেছেন।”


বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাজশাহীর ভোটারদের উদ্দেশ্যে আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি বলেন, “রাজশাহীর ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে।”


রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের এই সমাবেশটি নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে, যেখানে জোটের শীর্ষ নেতারা বিএনপি ও আওয়ামী লীগের বিগত রাজনীতিকে কড়া সমালোচনা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]