রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০২:১৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০২:১৭:৪৭ অপরাহ্ন
রাশিয়ার সাথে প্রায় চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরাসি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। 

স্কাই নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। 

জেলেনস্কি বলেন, প্রাণহানির এই তালিকায় স্থায়ী সেনা ছাড়াও যুদ্ধকালীন নিয়োগপ্রাপ্ত সেনারা রয়েছে। যুদ্ধরত বিপুল সংখ্যক সৈন্যের খোঁজ পাচ্ছে না সরকার। যাদের অনেকেই নিহত হয়েছে বলে শঙ্কা করছে ইউক্রেন। এর আগে, সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে জেলেনস্কি দাবি করেছিলেন, যুদ্ধে ৪৬ হাজার সেনা মারা গেছে। তবে রাশিয়ার জন্য এই কর্মকান্ড খারাপ পরিণতি আনতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]