আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০২:১৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০২:১৫:১২ অপরাহ্ন
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মধ্যে ৬ আসামিকে মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন এবং ২ জনের ৭ বছরের জেল ও রাজসাক্ষীকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাবেক সংসদ সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি, এসআই আব্দুল মালেক ও বিশ্বজিৎ শাহা। এর মধ্যে সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও ভুক্তভোগীদের পরিবারের মাঝে বন্টনের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]