নগরীর শাহমখদুম থানা এলাকায় দেশী-বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৮:৪৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৮:৪৩:১৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে দেশী-বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।  

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় নগরীর শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ২টি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।  তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে অজ্ঞাত কিছু ব্যক্তি। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, উদ্ধারকৃত আলামত আইনানুগভাবে জব্দ করা হয় এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। 

এই অভিযান অবৈধ অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]