রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারীকে গ্রেফতার

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৮:১৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৮:১৯:৫৩ অপরাহ্ন
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেলপুকুর ও চন্দ্রিমা থানা পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: নগরীর কাটাখালী থানার নলখোলা সোনারপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৪৩) ও চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া (কানার মোড়) এলাকার মোঃ রাজু (২৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা অবৈধ মাদক বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে বেলপুকুর ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা-সহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]