বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্ম বিরতী ও বিক্ষোভ কর্মসূচি করেছেন নাটোরের লালপুর উপজেলার সকল সরকারী আধা সরকারী কর্মচারীরা। ১ ফেব্রুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত এই অবস্থান কর্ম বিরতী ও বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেন।
সোমবার সকালে লালপুর উপজেলার সকল সরকারী আধা সরকারী কর্মচারীবৃন্দর অংশগ্রহনে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মবিরতী করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মাসুদ রানা, উপ-প্রশাসনিক কর্মকর্তা জীবন কৃষ্ণ দাস, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ তৈৗফিক হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ তৈমুর রহমান, উপজেলা প্রকৌশলী দপ্তরের কার্য্য সহকারী মোঃ আলমগীর হোসেন প্রমুখ।