কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৬:৪৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৬:৪৪:২৫ অপরাহ্ন
কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারী’ রবিবার কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কালেক্টর চত্তরে সকাল ১১ টা থেকে ২ ঘন্টা কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল হয়। ২ ঘন্টাব্যপীচলা উক্ত সমাবেশে সরকারি কর্মচারী সম্বনয় পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ সরাফত হোসেনের সভাপতিত্বে ও ৯ম জাতীয় পে- স্কেল বাস্তবায়ন কমিটির মুখ্য সম্বনয়ক মোঃ আবু বক্কর এর সঞ্চালনায় উক্ত সমাবেশে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা দাবী করেন আগামী ৩ ফেব্রুয়ারীর মধ্যে সরকার যদি তাদের দাবী না মানে তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন না তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]