রাজশাহী ২: ধানের শীষের প্রার্থীর নির্বাচনি প্রচারণায় মহানগর বিএনপি নেতাকর্মীরা

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৪:০২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৪:০২:৩০ অপরাহ্ন
রাজশাহী ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাণ্ডারী মোঃ মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট প্রচারণায় মহানগর বিএনপি নেতা এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বরেন্দ্র অফিসে সংগঠিত ভোটার সংযোগ সভায় রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মাইনুল হক হারু উপস্থিত থেকে ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপি নেতা মিলু বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-২ আসনে অভিজ্ঞ, দক্ষ, সৎ ও বিনয়ী ব্যক্তিত্ব মিজানুর রহমান মিনুর বিকল্প নাই। তিনি আরও বলেন, জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রতিনিধিত্ব করবে বিএনপি’র এই প্রার্থী।

প্রচারণায় দলের পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার কথাও বলেন রবিউল আলম মিলু। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]