রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট-সহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা পুলিশ।
শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো: এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোঃ রেজাউল হকের ছেলে মো: রাজিব শেক (৩৩) এবং বোয়ালিয়া থানার খরবোনা গ্রামের মৃত মকবুলের ছেলে মো: মাহাবুল ওরফে কালু (৩২)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা পুলিশের যৌথ এবং পৃথক অভিযানে উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।