নগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১০:৫২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১০:৫২:৪০ অপরাহ্ন
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) রাতভর চালানো এসব অভিযানে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো: রাসেল শেখ (২২), তেঘর, পবা থানার একরাম আলীর ছেলে, মো: হাসিবুল ইসলাম ওরফে সজল (৩৯), বুলনপুর, রাজপাড়া থানার মো: আবুল হাসেমের ছেলে, মো: ডালিম শেখ (৩৭), হোসনীগঞ্জ শেখপাড়া, বোয়ালিয়া থানার মো: আলাউদ্দিনের ছেলে। তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, রবিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার রেলগেটের পূর্ব পাশে অভিযান চালিয়ে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাসেলকে গ্রেপ্তার করে। দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিন দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে হাসিবুলকে গ্রেপ্তার করে। দেহ তল্লাশিতে তার কাছে থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃত হাসিবুলের বিরুদ্ধে ইতোমধ্যেই আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এছাড়া রাত সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ হোসনীগঞ্জ শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডালিমকে গাঁজা বিক্রির প্রস্তুতিকালে আটক করে; দেহ তল্লাষিতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার বিষয়টি স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]