রাজশাহীতে বিজিবির অভিযানে ফেনসিডিল ও সিরাপ-জব্দ

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৫:০৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৫:০৫:১৬ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে একটি আম বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ফেনসিডিল ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় চারঘাট থানাধীন কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। 

বিজিবি জানায়, রবিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর বিওপি’র সদস্যরা কান্দিপাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ বোতল ESKUF
সিরাপ জব্দ করা হয়। 

জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার জন্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]