নিয়ামতপুরে ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:১০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:১০:১৮ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার 'ভাবিচা সবুজ সংঘ' ক্লাবের উদ্বোধন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ভাবিচা গ্রামে এ ক্লাবের উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার। এসময়  আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি  আমিন প্রাং, সহকারী শিক্ষক সুশান্ত কুমার সাহা, বিজন কুমার মন্ডল, শ্যামল সরকার; সাবেক ইউপি সদস্য তুশিত কুমার সরকার, পল্লী পশু চিকিৎসক সুবোধ সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল চন্দ্র প্রামানিক, দলিল লেখক শচীন্দ্রনাথ প্রামানিকসহ গ্রামবাসী। সভাপতিত্ব করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি  টিটু সরকার।

প্রধান অতিথি বলেন, 'ক্লাব একটি অরাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন এই ক্লাবের কমিটি ও কার্যক্রম সক্রিয় ছিলনা। গ্রামের যুবকরা ক্লাবটাকে আবার  নবউদ্যমে শুরু করেছে। তাদের সাধুবাদ জানাই। নতুন কমিটি সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজে বিশেষ ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।'

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]