নরসিংদীতে জেল পলাতক সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:২৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:২৭:১৮ অপরাহ্ন
নরসিংদীর রায়পুরা জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের এক এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্দি অবস্থা থেকে পালিয়ে যায় অপু। পলাতক থাকলেও সে নিয়মিত এলাকায় যাতায়াত করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা সমিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মুখ দেখে এটি অপুর লাশ বলে শনাক্ত করে কয়েকজন। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক ৮ থেকে ৯টি মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]