রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১১:৪৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১১:৪৭:২৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আরডিআরএস ফেডারেশন যুব ফোরামের সদস্যদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮জানুয়ারি) আর,ডি,আর,এস অফিসে কর্মশালায় অংশগ্রহন করেন, পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার ২৫জন যুবফোরামের সদস্যবৃন্দ।

সাংবাদিকতার মৌলিক ধারণা, সোর্স, সংবাদ সংগ্রহ ও লেখা, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা হলুদ সাংবাদিকা, সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শশিউল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আর ডি আর এস, বিশেষ অতিথি হামিদুল ইসলাম মাইক্রোফিনান্স এরিয়া ম্যানেজার, রবি নাথ রায় কমিউনিটি মোবিলাইজার। প্রশিক্ষক হিসেবে পালন করেন সাংবাদিক মোবারক আলী ।

এসময় প্রশিক্ষক মোবারক আলী বলেন, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবকদের সাংবাদিকতা বিষয়ক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে যুবকদের নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় বলে মত প্রকাশ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]