নগরীতে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৫:১৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৫:১৮:১৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে নানা অপরাধের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও ডিবি পুলিশ। 

গত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়।  

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান,  নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৭ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালাতে সোপর্দ  করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]