রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাসহ তিনজন গ্রেফতার

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:১৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:১৭:৪৯ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার রাতে রাণীনগর থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তিনজন হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৪), বড়গাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬২) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পারইল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৫)।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযান চালায়। অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ও কাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হাবিবকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের তিনজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]