হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত

আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৪:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৪:৪৯:৩৫ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। আদেশটি ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে, চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল পদ থেকেও ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিডিএফ চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেলের স্বাক্ষরিত এক শোকজ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে দেওয়া ডা. তাজিন আফরোজ শাহর মন্তব্য সংগঠনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। এ কারণে তাকে বিডিএফ-এর সেক্রেটারি জেনারেল পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক মন্তব্যে শহীদ ওসমান হাদিকে নিয়ে ডা. তাজিন আফরোজ শাহ কটূক্তিমূলক ভাষা ব্যবহার করেন, যা নিয়ে সামাজিক ও পেশাজীবী মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]