আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে: আলী ইমাম

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০২:৩২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০২:৩২:৫৯ অপরাহ্ন
চলতি বছরের আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 
উপদেষ্টা আলী ইমাম বলেন, আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। এ কর্মসূচি ৬ মাস পর্যন্ত চলবে।
 
খাদ্য উপদেষ্টা জানান, এ কর্মসূচির আওতায় আগামী ৬ মাস ৫৫ লাখ পরিবারকে কেজি প্রতি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।
 
বাজার স্থিতিশীল রাখতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]