আরব সাগরসংলগ্ন ইয়েমেন উপকূলে সংযুক্ত আরব আমিরাতের একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। মৎস্যজীবীর ছদ্মবেশে ইয়েমেনে অবস্থানরত সোমালি শরণার্থীদের সঙ্গে মিশে জাহাজটিতে উঠে এর নিয়ন্ত্রণ নেয় ছয় সশস্ত্র জলদস্যু। তবে পরে তারা জাহাজটি ছেড়ে চলে যায়। জাহাজের ১৯ নাবিকই নিরাপদে রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মার্সা ভার্গো। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মার্সা ওশান শিপিংয়ের মালিকানাধীন জাহাজটি পানামার পতাকাবাহী হয়ে ওমান থেকে জিবুতির উদ্দেশে যাচ্ছিল। ব্রিটিশ মেরিটাইম সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাহাজটিতে হামলা চালানো হয়।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ছয় সশস্ত্র জলদস্যু মাছ ধরার নৌকায় করে পুন্টল্যান্ড থেকে এডেন উপসাগর পেরিয়ে ইয়েমেনে পৌঁছায়। পরে দক্ষিণ ইয়েমেনে বসবাসরত সোমালি শরণার্থীদের সঙ্গে মিশে জেলেদের ছদ্মবেশে জাহাজটিতে উঠে এর নিয়ন্ত্রণ নেয় তারা।
হামলার সময় জাহাজে থাকা ১৯ নাবিক নিরাপত্তার স্বার্থে সেফ রুমে আশ্রয় নেন। পরে জলদস্যুরা জাহাজটি সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাচ্ছিল বলে জানান কর্মকর্তারা। তবে ইউকেএমটিওর সর্বশেষ তথ্য অনুযায়ী, জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে গেছে এবং সব নাবিক নিরাপদে রয়েছেন। এ ঘটনায় কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কর্মকর্তাদের দাবি, ইয়েমেনের ভূখণ্ড ব্যবহার করে সোমালি জলদস্যুদের এ ধরনের হামলা এই প্রথম।
এদিকে, হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা। গত এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ বলে জানা গেছে।